ইংরেজবাজার: বাংলাদেশের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে মালদার! মালদায় বুলডোজার কান্ড নিয়ে মন্তব্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের
আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় নেই। বাংলাদেশের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। চোরের মত কেন আমাদের দোকান ঘর গুলি ভাঙ্গা হলো। উল্লেখ্য মালদা শহরের রামকৃষ্ণ পল্লী এলাকায় বুলডোজার দিয়ে দোকান ভাঙচুর প্রসঙ্গে বুধবার দুপুর একটা নাগাদ ধরনা মঞ্চে বসে এমনটা জানালেন এক ব্যবসায়ী অমর শিকদার।