বান্দোয়ানের গুঁড়ুর গ্রামের কালিন্দী পাড়াতে নাটুয়া নাচের শিল্পীদের সাথে সাক্ষাৎ করলেন মানভূম কালচার একাডেমির চেয়ারম্যান তথা পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো।মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বান্দোয়ান ব্লকের গুড়ুর গ্রামে পৌঁছান তিনি। এদিন নাটুয়া শিল্পীদের সরকারি সুযোগ সুবিধা সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখেন।