নাবালিকা অপহরণের অভিযোগ, শান্তিপুর থেকে গ্রেফতার যুবককে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, শান্তিপুরের বাসিন্দা এক নাবালিকা গত কয়েকদিন আগে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনায় নাবালিকার পরিবার শান্তিপুর থানায় নাবালিকাকে অপহরনের অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর এর পরই সেই ঘটনায় যুক্ত সন্দেহে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।