বিনপুর ১: আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বিজেপির, বৈতাতে হল পরিবর্তন সভা, উপস্থিত জেলা বিজেপির সহসভাপতি
আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বিজেপির, আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল লালগড় মন্ডল বিজেপি। রবিবার বিকেল নাগাদ বিনপুর ১ নং ব্লকের বৈতাতে লালগড় মন্ডল বিজেপির পক্ষথেকে পরিবর্তন সভার আয়োজন করা হয়। এদিন এলাকা জুড়ে বিশাল মিছিলের পর হয় পরিবর্তন সভা। সন্ধ্যা আনুমানিক ৭ টা পর্যন্ত চলে এই কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালগড় মন্ডল বিজেপির সভাপতি সৌভিক সিংহ, জেলা বিজেপির সহ সভাপতি সনাতন সরেন।