কেন্দ্রীয় বাজেট দিশাহীন বাজেট। রাজ্য সরকারের বাজেট মানুষের বাজেট। জনমুখী বাজেট। রাজ্য বাজেট নিয়ে শুক্রবার বিকেল ৪ টা নাগাদ মালদার রথবাড়ি এলাকায় দলীয় কাযালয়ে সাংবাদিক সম্মেলন করে কার্যত এমনটাই দাবী করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন রাজ্য তৃণমূলের নির্দেশে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব মালদা শহরের রথবাড়ি এলাকায় অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে অংশ নেন মালদা জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ।