কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে বকেয়া সম্পত্তিকর আদায়ের লক্ষ্যে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।পৌর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন ওয়ার্ডে এই ক্যাম্প বসানো হচ্ছে, যাতে সহজেই বকেয়া কর পরিশোধ করা যায়।পৌর কর্তৃপক্ষ জানিয়েছে,নির্ধারিত সময়ের মধ্যে কর মেটানোর জন্য বারবার সুযোগ দেওয়া হলেও এখনও বহু করদাতা বকেয়া রেখে দিয়েছেন।পৌর প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই বিশেষ ক্যাম্পে যারা কর না শোধ করবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে