ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পুঞ্চা ব্লকের অন্তর্গত কেন্দা থানার অন্তর্ভুক্ত পানিপাথর এলাকার পেঁচাড়া গ্রামের এক যুবক ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিল।ওই যুবকের নাম রাজু সিং সর্দ্দার(২২)।কিন্তু সেখানে গিয়ে সে মারা যায়।মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তার আসল বাড়ি টামনা থানার অন্তর্ভুক্ত মানাড়া গ্রামে।পেঁচাড়া গ্রামে সে মামা বাড়িতে থাকতো।শনিবার রাত ১০ টা নাগাদ দেহ ফিরে পেঁচাড়া গ্রামের বাড়িতে। দেহ ফিরতেই শোকে ভেঙে পড়ে গ্রাম।