রতুয়ায় ওয়াকফ বোর্ডের জমি অবৈধভাবে জমি মাফিয়া ও মতুয়ালিরা বিক্রি করে দিয়েছে এমনই অভিযোগ ছিল বিধায়ক সমর মুখার্জির। আর সেই অভিযোগ মত এবারে রাজ্যের ওয়াকফ বোর্ডের কর্মকর্তারা গোটা অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। বিধায়কের উপস্থিতিতে ওয়াকফ বোর্ডের কর্মকর্তারা পৌঁছলেন সেই জমিগুলি ঘুরে দেখলেন এবং যারা এই জমিগুলি অবৈধভাবে ক্রয় করেছে তাদের ভাবে উচ্ছেদ করা যায় তার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। জমি দখলকারীদের ইতিমধ্যে নোটিশ পৌঁছেছে।