প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, শান্তিপুর থানায় এলাকার বাসিন্দা এক মহিলা কর্মসূত্রে ধানতলা থানার নতুন গ্রাম এলাকায় কাজে আসতেন। অভিযোগ, লিটন সরকার নামের এক যুবক ওই মহিলাকে কূপ প্রস্তাব দিত। অভিযোগ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত লিটন মহিলার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনায় গুরুতর আহত হন ওই মহিলা। মহিলার আর্ত চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত