আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ দুপুরে বিজেপির পুরুলিয়া বিধানসভার দু'নম্বর মন্ডলের উদ্যোগে বুথ বিজয় কর্মশালা অনুষ্ঠিত হলো পুরুলিয়া ২ নম্বর ব্লকের বোঙ্গাবাড়ি এলাকায় । সেখানে ঝাড়খন্ড রাজ্য নেতা, পুরুলিয়া জেলা বিজেপির সহ-সভাপতি, জেলা কমিটির সদস্য, মন্ডল সভাপতি সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।