মহা ধুমধামে পালিত হলো কাঁকসার উল্টো রথ।শনিবার পানাগড়ের রেলপাড় থেকে এদিন বিকালে বের হয় শোভাযাত্রা।রেলপাড় থেকে শুরু করে শোভাযাত্রা পানাগড় বাজার হয়ে রণডিহা মোড় ঘুরে ফের রেলপাড়ে গিয়ে শেষ হয়।এদিন শোভাযাত্রায় শতাধিক মানুষ যোগদান করেন।এদিন শোভাযাত্রা কে ঘিরে যাতে এলাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আগে থেকেই প্রতিটি মোড়ে ছিলো পুলিশের কড়া নজরদারি।