সারা রাজ্যের পাশাপাশি কৃষ্ণনগর শহরের বিভিন্ন স্কুলেও আজ থেকে শুরু হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। সোমবার সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পরীক্ষাকেন্দ্র চত্বর। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছায়। কড়া নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অভিভাবকরাও সন্তানদের নিয়ে কেন্দ্রে এসে পাশে দাঁড়ান। মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে কৃষ্ণনগর শহরজুড়ে দেখা যায় বাড়তি তৎপরতা ও সতর্কতা।