কালিয়াচক থেকে ব্রাউন সুগার কিনে চারচাকা গাড়ির হ্যান্ড ব্রেকের কভারের নীচে লুকিয়ে মাদক পাচারের ছক বাঞ্চাল করল ইটাহার থানার পুলিশ। চাঞ্চল্য ইটাহারের ভেন্ডাবাড়ি এলাকায়। গ্রেপ্তার দুই মাদক কারবারি। বাজেয়াপ্ত হয়েছে ১০১ গ্রাম ব্রাউন সুগার সহ একটি ছোট চারচাকা গাড়ি ও দুটি মোবাইল। ধৃতদের নাম অতনু বিশ্বাস ও কুশ সরকার। দু'জনের বাড়ি রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ ও দেবিনগর এলাকায়। বুধবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে ৪ দিনের পুলিশি হেফাজত নির্দেশ দেন বিচারক।