পলাশীপাড়া বিধানসভার সাটিখালী ব্রিজের দাবি ছিল এলাকার মানুষের দীর্ঘদিনের। অবশেষে সেই দাবি পূর্ণ হতে চলেছে পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের উদ্যোগে। ইতিমধ্যেই মাসখানেক আগেই শুরু হয়েছে ব্রিজ নির্মাণের কাজ। সেই ব্রিজ পরিদর্শন করলেন বিধায়ক মানিক ভট্টাচার্য, স্থানীয় মানুষ দলীয় কর্মী সমর্থক এবং প্রকৌশলীদের নিয়ে রবিবার ব্রিজ পরিদর্শন করেন বিধায়ক। সেই সাথে ব্রিজের সঙ্গে সংযোগকারী রাস্তারও সংস্কারের কাজ চলছে। দ্রুতই কাজ সম্পন্ন হবে বলে জানান বিধায়ক।