আবারও মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ চা চক্রে অংশ নেওয়ার আগে মালদা শহরের রামকৃষ্ণ পল্লী এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবাংলার যেটুকু মান সম্মান ছিল সেটুকু ডুবিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জী যে কোট পড়ে আদালতে লড়াই করছেন। আগে করলে ভাল হত। তবে রাজ্যবাসীর করের টাকা কপিল সিগবালকে দিতে হত না। রাজ্যবাসী বাঁচতো।