সোমবার বেলায় পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের লোহার গ্রামের বাসিন্দা বাপন ঘোষ ও তাঁর মেয়ে অনন্যা ঘোষ বাড়ির সবাইকে নিয়ে, পূর্বস্থলী থানার ভাতুরিয়া গ্রাম থেকে টোটো করে আসছিল। হঠাৎ ভাউচা গ্রামের মোড়ে টোটো পাল্টি খেয়ে আহত হল ওই পরিবারের নাবালিকার মেয়ে অনন্যা ঘোষ। স্থানীয়রা দেখতে পেয়ে তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরিস্থিতি খারাপ দেখে,বর্ধমানের রেফার করেন।