একুশে জুলাই কলকাতার ধর্মতলায় সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। আর সেই সমাবেশকে সামনে রেখেই আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকে পারোকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে প্রচার চলছে জোর কদমে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রবিবার এলাকায় পথসভার পাশাপাশি একটি মিছিল বের করা হয়। পথসভায় বক্তব্য রাখেন সমীর ঘোষ দেবজিৎ সরকার সহ অনেকেই।