ইংরেজবাজার: SIRর নাম করে আর কত প্রাণ নিলে কমিশন ঠান্ডা হবে! মালদায় শুনানি কেন্দ্রে আসার সময় মা মেয়ের মৃত্যু প্রসঙ্গে TMC কটাক্ষ
অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা। এস আই আর এর নাম করে কত প্রাণ নিলে কমিশন ঠান্ডা হবে এই প্রশ্নটা আমরা জানতে চাই। শুনানির জন্য আসার সময় পথ দুর্ঘটনায় স্ত্রী ও ছেলের মৃত্যু হয় মালদার ইংলিশ বাজারের সুস্থানি এলাকায়। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে শুক্রবার দুপুর তিনটে নাগাদ রথবাড়ি এলাকায় বললেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস।