৪৮ তম জন্মদিন পালিত হল ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের। শনিবার তাঁর ৪৮ তম জন্মদিন উপলক্ষ্যে ক্যানিং ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিশেষ ভাবে দিনটি উদযাপিত হয়। বিধায়ক কার্যালয়ের সামনেই ৪৮ টি কেক কেটে দিনটি উদযাপন করেন ছাত্র পরিষদের সদস্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মীরা।