প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে 10 বছরের সাজা শোনালো রানাঘাট আদালত। সূত্রের খবর, 2017 সালের মে মাসে তাহেরপুর থানা এলাকার বাসিন্দা এক নাবালিকার পরিবার তারই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের করলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তাহেরপুর পুলিশ। আর সেই মামলাতেই মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আর বুধবার তার সাজা ঘোষণা করেন বিচারক। এদিন বিচারক অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।