নতুনগ্রামে মহিলাকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, বুধবার দুপুরে ধানতলা থানার নতুনগ্রাম এলাকায় এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে এক যুবক। অভিযোগ, মহিলা যুবকের দেওয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই এই হামলা। আর সেই ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।