রায়গঞ্জ শহরের সোহারোই মোড় এলাকায় আবগারি দপ্তরের বিশেষ অভিযানে চুল্লু পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে প্রায় ৫১ লিটার চুল্লু উদ্ধার হয়। ধৃতরা সাইকেলে করে চুল্লু পাচার করছিল বলে অভিযোগ। মঙ্গলবার গ্রেপ্তারির পর তিনজনকেই জেলা আদালতে হাজির করা হয়েছে। ধৃতরা দিবাকর ব্যানার্জী (৪২), হারানো দাস (৩৭) ও আকাশ টুডু (২২)।