মেদিনীপুরের দিক থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল তিনটি বড় লরি। বৃহস্পতিবার গভীর রাতে গতিতে থাকা তিনটি লরির সামনের লরিটি কোন কারনে হঠাৎ গতি কমিয়ে দিলে, পেছনে থাকা পরপর দুটি লরি সামনের লরিকে ধাক্কা মারে। একেবারে পেছনে থাকা একটি লরির চালক এতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দেপাড়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।