২৩ জানুয়ারি বিদ্যার দেবী সরস্বতীর পুজোর মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবের রেশ এখনও কাটেনি বুলবুলচন্ডী সোলাডাঙ্গা এলাকায়। হবিবপুর ব্লকের হরিজন ক্লাবের পরিচালনায় আয়োজিত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পুজোকে কেন্দ্র করে টানা সাত দিন ধরে চলছে বাউল গান ও মেলা। আজ ২৬ জানুয়ারি, পুজো শুরু হওয়ার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনও প্রতিদিনই দেবী দর্শনে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।