বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের নির্দেশে রাজ্যের অন্যান্য হাসপাতালের সঙ্গে নবদ্বীপ হাসপাতালে শুরু হল রোগীদের জন্য বিশেষ সান্ধ্যকালীন আউটডোর চিকিৎসা পরিষেবা,এদিন প্রসূতি ও বন্ধ্যাত্ব ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে শুরু হয় সান্ধ্যকালীন বিশেষ আউটডোর চিকিৎসা পরিষেবা,সপ্তাহে দুদিন মঙ্গল ও বৃহস্পতিবার এই সুবিধা পাবেন শিশু সহ বিভিন্ন ধরণের রোগীরা,হাসপাতাল সূত্রের খবর আপাতত সপ্তাহে দুদিন বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৬ টা এই সুবিধা পাবেন রোগীরা।