রবিবার দুপুরে নিখোঁজ মায়ের সন্ধান পেতে নবদ্বীপ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে ছেলে নীল মনিপাল,পরিবার সূত্রে জানতে পারা যায় নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েতের উত্তর বাবলারি অঞ্চলের বাসিন্দা লক্ষ্মী রানী পাল(৫৮) নামক মহিলা গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান,এরপর বেলা গড়িয়ে বিকেল হয়ে গেলেও লক্ষ্মী রানী পাল বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে ওঠে পরিবার,একে একে আত্মীয়-স্বজন থেকে শুরু করে সর্বত্র খোঁজখবর করা হলেও খোঁজ মেলেনি।