কৃষ্ণনগর পৌরসভার অস্থায়ী কর্মীদের গত ৩১শে ডিসেম্বর হঠাৎই ছাঁটাই করার ঘোষণা করেন পৌরসভার বর্তমান প্রশাসক। সেই ঘোষণার পর থেকেই কর্মহীন হয়ে পড়েছেন বহু অস্থায়ী কর্মী। পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা বলে জানা গেছে। ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মীদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে কৃষ্ণনগর এপিডিআর শাখা। এই বিষয়ে বৃহস্পতিবার রাত প্রায় আটটা নাগাদ কৃষ্ণনগর এপিডিআরের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়।