নদীয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত মথুরাপুর এলাকায় এক নাবালকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। পরিবারের অভিযোগ, বেড়াতে না নিয়ে যাওয়ায় অভিমানে ঘরের মধ্যেই গলায় গামছার ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই নাবালক।পরিবার সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে নাবালক একাই ঘরে ঘুমিয়েছিল। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ওই নাবালককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ভীমপুর থানায় জানা