নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো ইঁট বোঝাই ট্রাক্টর।বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানবাজার এক নম্বর ব্লকের চাঁদড়া পায়রাচালী অঞ্চলের পলমী পায়রাচালী গ্রামের রাস্তায় বনপুকুরিয়া বাঁধের কাছে।এই দুর্ঘটনায় ট্রাক্টরের উপরে থাকা দুই মহিলা আহত হয়।পরবর্তীকালে আহতদের উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে আসা হয়।এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।