জঙ্গিপুর পুলিশ জেলা ও বইমেলা কমিটির প্রস্তুতি সভা সাগরদিঘীতে জঙ্গিপুর পুলিশ জেলা ও সাগরদিঘী বইমেলা কমিটির পরিচালনায় শুক্রবার বিকেলে ষষ্ঠ তম সাগরদিঘী বইমেলা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাগরদিঘী থানা এলাকায় আয়োজিত এই সভায় মেলা চলাকালীন নিরাপত্তা, যান চলাচল ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক ও বইমেলা কমিটির সদস্যরা।