রবিবার ছুটির দিন দুপুরে প্রাচীনমায়াপুর নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় নবনির্মিত মা সারদা প্রসাদালয়ের শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠান,সুনীল কান্তি রায়ের স্মরণে ও পিয়ারলেসের প্রচেষ্টায় গড়ে ওঠা নবনির্মিত মা সারদা প্রসাদলায় ভবনের ফিতে কেটে শুভ দ্বারোদঘাটন করেন রামকৃষ্ণ মঠ কাঁকুড়গাছির অধ্যক্ষ পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজী মহারাজ,এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা,বিধায়ক তপন চ্যাটার্জি,পৌরপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।