মশাবাহিত রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হরিপুর ব্লক প্রশাসনের নির্দেশে প্রত্যেকটি অঞ্চলে শুরু হয়েছে বিশেষ অভিযান। এই অভিযানের আওতায় VBDC কর্মীরা পাড়ায় পাড়ায় জমা জলে স্প্রে করছেন এবং খোলা পাত্র, টায়ার সহ বিভিন্ন স্থানে জমে থাকা জল উল্টে খালি করা হচ্ছে। পাশাপাশি মশার লার্ভা দমনের জন্য কীটনাশক স্প্রে করা হচ্ছে।