পুরানো বিবাদের জেরে প্রতিবেশীকে মারধরের অভিযোগ, হাসপাতাল কলোনি এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত। সূত্রের খবর, শান্তিপুর থানার হাসপাতাল কলোনি এলাকার বাসিন্দা এক ব্যক্তি বুধবার তারই এলাকার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে তাকে মারধর করার অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ। শুক্রবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।