রাজ্যজুড়ে চলছে রেলস্টেশনের সংস্কার, উচ্ছেদ করা হচ্ছে রেলের বস্তি এবং হকারদের স্টেশন থেকে উচ্ছেদ করা হচ্ছে। পলাশী সহ কালীগঞ্জের বিভিন্ন স্টেশনে একই ছবি দেখা যাচ্ছে। কালিগঞ্জের পলাশী মিরাবাজারেয় বাম শ্রমিক সংগঠন সিটুর পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়নের পলাশী শাখার উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল বিক্ষোভ সমাবেশ করা হলো। রেল হকারদের লাইসেন্স দেওয়ার দাবি বিকল্প ব্যবস্থা না করে রেল হক কার ও রেল বস্তি উচ্ছেদের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশ করা হয়।