সোমবার রাত আনুমানিক ১০-৩০ নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের ইছাপুর প্রাইমারি স্কুল পাড়া এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। মৃতের নাম ওহিদুল ইসলাম ওরফে কচি। বয়স আনুমানিক ৪৯ বছর। পেশায় বস্ত্র ব্যবসায়ী। পরিবার সূত্রে জানা যায় ব্যবসায় মন্দা ছিলো তাই চাপে থাকতো।