পাড়া থানার ধাদকিডি গ্রামে অতিরিক্ত পণের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম রেখা বাউরি (২৬)। অভিযোগ, কন্যা সন্তান হওয়ার পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনার জন্য তাঁকে চাপ দিত এবং মানসিক-শারীরিক অত্যাচার করত। ১৮ নভেম্বর শ্বশুরবাড়ি থেকে ফোনে মৃত্যুর খবর জানানো হলেও পরিবার সেখানে গিয়ে মৃতাকে দেখতে পায