রাজ্যে চলছে এসআইআর এর শুনানি পর্ব, এই সোনালী নামে ভোটারদের হয়রানির অভিযোগ তৃণমূল সিপিএম কংগ্রেসের। জানা গিয়েছে, ডেবরার ৫ বারের বিধায়ক জাহাঙ্গীর করিমকেও নোটিশ দেওয়া হয়েছে শুনানীর। এবার শুনানির নামে এই ভোটারদের হয়রানির বিরুদ্ধে গর্জে উঠলো সিপিআইএম। আজ মঙ্গলবার বিকেল প্রায় চারটে নাগাদ ডেবরা ব্লক অফিসে দিনভর বিক্ষোভ ও ধরনা প্রতিবাদ করল সিপিআইএম।