ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু।আট দিন নিখোঁজ থাকার পর রেল লাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার ক্ষত-বিক্ষত দেহ। খুন করা হয়েছে অনুমান পরিবারের। মৃত শ্রমিকের নাম আলমগীর আলম(২৯)।বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজারে।পেটের টানে চেন্নাইয়ে কাজে গেছিলেন।নয় দিন আগে আরেকটি কাজের জন্য হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার।ট্রেনে ওঠার আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন। কিন্তু তারপর থেকে তার আর কোন খোঁজ নেই। দেহ উদ্ধারের খবর আসতেই কান্নায় ভেঙেছে পরিবার।