ইটাহার: পবিত্র ঈদ-উল-ফিতর উৎসবে ইটাহার চৌরঙ্গী মোড় এলাকার ঈদগাহ মাঠে নামাজ পাঠে অংশ নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আপামর মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে ঈদ-উল-ফিতর উৎসবে মাতলেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক মোশারফ হুসেন। শনিবার ইটাহারের চৌরঙ্গী মোড় এলাকায় ঈদগাহ মাঠে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে নামাজ পাঠে অংশ নেন মোশারফ। ইটাহার সদর এলাকার কয়েক শতাধিক মানুষের সঙ্গে নামাজ পাঠ করেন তৃণমূল প্রার্থী। এরপর তিনি প্রবীণ নাগরিক সহ সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থী। তাছাড়া তৃণমূল প্রার্থীকে দেখা যায় খোস মেজাজে তরুন যুবকদের আবদারে মুঠোফোনে সেলফি তুলতেও।