২রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। তার আগে শনিবার বিদ্যালয় গুলিতে দেখা গেল শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজারের কাছাকাছি। প্রতিবছরের ন্যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। থাকছে মেটাল ডিটেক্টর এর ব্যবস্থা। জেলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 101টি। প্রতিবছরের ন্যায় এ বছরও মোবাইলসহ সমস্ত রকম গেজেট নিষিদ্ধ থাকছে মাধ্যমিকে।