কাঁচা বাড়ির বাসিন্দার বরাদ্দ ঘর পাকা বাড়ির মালিকের, বাংলা বাড়ি প্রকল্পে চাঞ্চল্যকর অভিযোগ। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের বঞ্চিত উপভোক্তার। মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের দুলালগঞ্জ গ্রামের ঘটনা। আজ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ চাঁচল জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন বঞ্ছিত উপভক্ত। জানা গিয়েছে মালদার চাঁচল ১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের দুলালগঞ্জ গ্রামের বাসিন্দা মজিফুর রহমান।