প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এম পরিদর্শন অ্যাপের মাধ্যমে সহায়ক তত্বাবধান প্রক্রিয়া শুরু হতে চলেছে ইটাহার ব্লকে। ফলে এই কর্মসূচিকে তরান্বিত করতে প্রশিক্ষণ কর্মশালা শুরু হলো ইটাহারে। এদিন প্রথম ধাপে ইটাহার পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কর্মসূচি সম্পর্কে অবগত করেন ইটাহার চক্রের এসআই বিপ্লব বিশ্বাস। এতদিন মিডডেমিলে সহায়ক তত্বাবধান করা হতো, এখন থেকে পঠনপাঠনে সয়াহক তত্বাবধান প্রক্রিয়া শুরু হবে।