৬ই ডিসেম্বর সংহতি দিবসে ভিড় সংগঠিত করার লক্ষ্যে ময়দানে নামল গোঘাট তৃণমূল।বৃহস্পতিবার দেওয়াল লিখন শুরু করল গোঘাটের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।দলনেত্রীর নির্দেশ মেনে কলকাতা চলোর আহ্বান জানিয়ে এই প্রস্তুতি বলে দাবি তৃণমূলের।গোঘাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় তুলি হাতে দেওয়াল লিখন শুরু করেন।বাকি কর্মী-সমর্থকরাও হাজির ছিলেন।