ক্যানিং মহকুমা হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্য স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ন স্বরূপ নিগম। মঙ্গলবার বিকেল নাগাদ তিনি আসেন হাসপাতালের মাতৃমা বিভাগে। মূলত এই মাতৃমা বিভাগের লেবার রুম, এস এন সি ইউ সহ অন্যান্য ব্যবস্থাপনা ঘুরে দেখেন। ক্যানিং মহকুমা হাসপাতালে প্রতি মাসেই ৮০০ থেকে ১০০০ প্রসব হয়। এত বিপুল পরিমাণ প্রসব, প্রসবের পর সদ্যজাতদের সুস্থ রাখার জন্য সঠিক ব্যবস্থাপনা রয়েছে কিনা সেসব খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি ক