কৃষ্ণনগর রায়পাড়া মালিপাড়ার শিশু উদ্যান থেকে কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বের ২০টি রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন করা হলো। পাশাপাশি দুটি সুস্বাস্থ্য কেন্দ্রেরও শুভ সূচনা হয়। মঙ্গলবার বিকাল চারটে নাগাদ এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার আধিকারিক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, এই প্রকল্পের মাধ্যমে কৃষ্ণনগর শহরের