রায়গঞ্জের মহেশপুরে বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারের উদ্যোগে আড়ম্বরে পালিত হল বিএসএফ প্রতিষ্ঠা দিবস। ৫টি ব্যাটালিয়নের জওয়ান ও আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশভক্তিমূলক গান-নৃত্য মন কেড়েছে দর্শকদের। অনুষ্ঠানে ডিআইজি দিনেশ কুমার জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে বিএসএফ সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএসএফের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা।