মানবাজার ২: বড়কদম গ্রামে মদ তৈরি ও বিক্রি বন্ধের দাবিতে মিছিল করলো মহিলারা
গ্রামে মদ তৈরি ও বিক্রি বন্ধের দাবিতে মিছিল করলো মহিলারা।সোমবার বিকেল ৩ টা নাগাদ মানবাজার-২ নং ব্লকের আঁকরো বড়কদম অঞ্চলের বড়কদম গ্রামে এই মিছিল হয়।প্রায় শতাধিক মহিলা হাতে প্লেকার্ড নিয়ে এই মিছিলে যোগ দেন।গোটা গ্রাম জুড়ে এই মিছিল হয়।মহিলাদের দাবি মদের জন্য পরিবারে অশান্তি হচ্ছে।ঘরের চাল ধান বিক্রি করেও মদের নেশায় মজেছেন গ্রামের অনেকে,তাই সম্মিলিত ভাবে প্রতিবাদে নেমেছেন তাঁরা।