সোমবার দুপুরে নিখোঁজ হয়ে যাওয়া ভাই রাকেশ দাসের(৩৫)খোঁজ পেতে থানায় নিখোঁজ ডায়রি করেন যুবকের দিদি পিংকি দত্ত,সূত্রের খবর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পোড়াঘাট এলাকার বাসিন্দা রাকেশ দাস বাড়িতে একাই থাকতেন,জানা যায়,২০২২ সালের মাঝামাঝি হঠাৎই ওই যুবকের মা ঠিক একইভাবে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যান,যা আজ পর্যন্ত খোঁজ মেলেনি,অপরদিকে গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ঐ যুবক।