কল্যাণী বিধানসভার বিভিন্ন মন্ডলে বিজেপির পক্ষ থেকে বুথ বিজয় কর্মশালা ও লাভার্থী গৃহ সম্পর্ক অভিযান এবং সাংগঠনিক আলোচনা সভা করা হলো। বুধবার কল্যাণী বিধানসভার বিজেপির মন্ডল -২ এর পক্ষ থেকে এবং পরে গয়েশপুর মন্ডল -৪ এর পক্ষ থেকে বুথ বিজয় কর্মশালা ও লাভার্থী গৃহ সম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সহ মন্ডল সভাপতিরা, ব্লক এবং সাংগঠনিক জেলাতে বিজেপির নেতৃত্ব ও বুথ সভাপতিরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সাংগঠনিক সভা করা হয়।