জয়পুর: বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল জয়পুর শ্মশান কালী মন্দিরের কাছে
Jaipur, Purulia | Mar 31, 2026 নির্বাচনকে সামনে রেখে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল জয়পুরে। মঙ্গলবার জয়পুর শ্মশান কালী মন্দিরের কাছে এই কার্যালয়ের উদ্বোধন করেন উত্তরাখণ্ডের মন্ত্রী ধনসিং রাওয়াত। ছিলেন প্রবাসী কার্যকর্তা গণেশ মিশ্র, রাজ্য কমিটির সদস্য শ্রীপতি মাহাতো, জেলা সহ-সভাপতি সেবাদাস গোপ, জেলা সম্পাদক প্রসেনজিৎ কুমার, বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই কার্যালয় থেকেই বুথভিত্তিক প্রচার, কর্মী বৈঠক ও নির্বাচনী কৌশল নির্ধারণ করা হবে।